কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই
জীবনযাপন

পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান

ইডিটর | প্রকাশিত হয়েছে 9 hours আগে


পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান

পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান

বিনোদন ডেস্ক : ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। কিন্তু সেখানে গিয়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে তাকে গালমন্দ ও হুমকি দিয়ে আসেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। আদালত প্রাঙ্গণের ওই ঘটনা পরে দেশজুড়ে তুমুল আলোচনায় রূপ নেয়। 

সাধারণ মানুষের একটা বড় অংশ সেই সাংবাদিকের পক্ষে সরব হন এবং পরীমনিকে ঘিরে শুরু হয় ব্যাপক সমালোচনা। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। 

তিনি বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না যেটা শিল্পীদের উপর বর্তায়।’ 

পরীমনির বিতর্কিত এই কাণ্ড পুরো শিল্পী জাতির জন্য কলঙ্ক উল্লেখ করে রিনা খান আরও বলেন, ‘আমি কেনো হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, কালকে আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলঅভার শিল্পীদের কথাই বলছি যে, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’ 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।