কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই কার্গো জাহাজে আগুন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, সময় ৩ দিন একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার এবার এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর শিক্ষামন্ত্রী নিজেই কার্গো জাহাজে আগুন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, সময় ৩ দিন
জীবনযাপন

কার্গো জাহাজে আগুন

ইডিটর | প্রকাশিত হয়েছে 5 hours আগে


কার্গো জাহাজে আগুন

কার্গো জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জনকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড। রোববার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই আরব নাগরিক বলে জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

ইউএই ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়, ওমান উপসাগরে একটি কার্গো জাহাজে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহাজে থাকা ২২ জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও নিশ্চিত করেছে ন্যাশনাল গার্ড।

তবে জাহাজটিতে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, অগ্নিকাণ্ডে জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা জাহাজটির গন্তব্য কোথায় ছিল—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ওই অঞ্চলের সামুদ্রিক যোগাযোগ ও নৌ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচল ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয়।

এমন পরিস্থিতিতে ওমান উপসাগরে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ওই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে এ ঘটনার সঙ্গে চলমান আঞ্চলিক উত্তেজনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।