নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা

নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা

এমটিনিউজ ডেস্ক : নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন কুষ্টিয়া-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।
আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও নিজের কাছে থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে বগুড়ার এক ওয়াজ মাহফিলে রাশেদের এ দাবিকে ষড়যন্ত্র বলে মন্তব্য করছেন আমির হামজা।
ওই ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেইক করে দেখবেন….নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত আমার মনে আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগতো। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নিবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।’
রাশেদ খাঁনের বিষয়ে ব্যাখ্যা দিতে আমির হামজা বলেন, ‘মানুষের পেছনে যারা লেগে থাকে এদের কথা যেনো আল্লাহ বন্ধ করে দেয়। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী একটা বদ দোয়া করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে। আমি আওয়ামী লীগের সময় রিমান্ডে গিয়ে দেখলাম, ডিসি এসপিরা আমাকে মোবাইলে শোনাচ্ছে দেলাওয়ার হোসাইন সাঈদী এক মহিলার সঙ্গে গল্প করছে। একেবারে হুবহু মিলে যাচ্ছে ওনার কণ্ঠ। ওই সময় এআই প্রযুক্তি ইসরায়েলের কাছ থেকে এনেছিলেন হাসিনা। আমাকে বলছে দেখ তোর হুজুর কী করে।’
তিনি বলেন, ‘এখন আবার শুরু করছে আলেমদের বিরুদ্ধে। আল্লামা সাঈদী বদ দোয়া করেছিলেন, আল্লাহ আমার এতো বড় অসম্মান যারা করলো তাদেরকে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কছম এই বগুড়ার মাটিতে বদ দোয়া দিয়ে গেলাম আমাদের সম্মান দিয়ে যারা ছিনিমিনি খেলছে একটা অক্ষরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
আমির হামজা বলেন, ‘আল্লামা সাঈদীর বিরুদ্ধে চারশত পৃষ্ঠা ওরা লিখেছিল। একটার সঙ্গেও কি মিল পেয়েছেন? এগুলো সব ভারত করিয়েছে। আজও যারা হক কথা বলতে চাই তাদেরকে থামিয়ে দিতে ঠিক ভারত এটা করছে। যারা চাটাচাটি করে তাদের দিয়ে করাচ্ছে।’
এর আগে গত ৬ নভেম্বর আমির হামজার কথোপকথনের একটি অডিও ফাঁসের দাবি করে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
পোস্টে তিনি দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তার কাছে এসেছে। সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে আমির হামজার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা জানান।
ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।