কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন
জীবনযাপন

আবারও মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, দুদলই খেলবে দুটো করে ম্যাচ

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


আবারও মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, দুদলই খেলবে দুটো করে ম্যাচ

আবারও মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল, দুদলই খেলবে দুটো করে ম্যাচ

স্পোর্টস ডেস্ক : নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। লিওনেল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা এবং কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল- দুদলই খেলবে দুটো করে ম্যাচ। আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা। অন্যদিকে ব্রাজিল খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠেই দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ১৪ নভেম্বর ভোর ৫টায় বুয়েনস এইরেসের বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ নভেম্বর ভোর ৫টায় শুরু হবে।

এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচটির নির্দিষ্ট শুরুর সময় এখনও নিশ্চিত করা হয়নি।

এদিকে এশিয়া সফরে এসে দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে আনচেলত্তির দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে।

তিন দিন পর, ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।