কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন
জীবনযাপন

অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা মডেলে চতুর্মুখী ক্যামেরা সেটআপ

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা মডেলে চতুর্মুখী ক্যামেরা সেটআপ

অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা মডেলে চতুর্মুখী ক্যামেরা সেটআপ

অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা মডেলে দেখা যেতে পারে চতুর্মুখী বা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। স্মার্টফোনের ক্যামেরায় নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অপো ও ভিভো। এই দুই চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ‘ফাইন্ড এক্স১০ আল্ট্রা’ এবং ‘এক্স৫০০ আল্ট্রা’-তে একাধিক ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হতে পারে। টিপস্টার যোগেশ ব্রারের ফাঁস করা তথ্য অনুযায়ী, অপোর পরবর্তী ফ্ল্যাগশিপের পেছনের চারটি ক্যামেরার মধ্যে তিনটিতেই থাকতে পারে ২০০ মেগাপিক্সেল সেন্সর। অন্যদিকে ভিভোর আসন্ন আল্ট্রা মডেলেও দুটি ক্যামেরা ২০০ মেগাপিক্সেল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

তথ্য অনুযায়ী, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা মডেলে দেখা যেতে পারে চতুর্মুখী বা কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২০০ মেগাপিক্সেল অতি-প্রশস্ত বা আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২০০ মেগাপিক্সেল ৩এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেল ১০এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।

বিশেষ করে অতি-প্রশস্ত ক্যামেরাতে ২০০ মেগাপিক্সেল সেন্সরের সংযোজন একে আগের মডেল ফাইন্ড এক্স৯ আল্ট্রার তুলনায় বড় ধরনের শক্তিমত্তা দেবে। অন্যদিকে ভিভো এক্স৫০০ আল্ট্রা মডেলে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরাসহ মোট তিনটি সেন্সর ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে।

ক্যামেরা প্রযুক্তির এই বিশাল লাফ ফোনপ্রেমীদের উত্তেজিত করলেও চীনের বাইরে আন্তর্জাতিক বাজারে ডিভাইস দুটির উন্মোচন নিয়ে সংশয় রয়েছে। বিশ্বজুড়ে মেমরি চিপের সরবরাহ সংকট ও ক্রমবর্ধমান খরচের কারণে ফোন দুটি আন্তর্জাতিক বাজারে কবে উন্মোচিত হবে বা আদৌ পাওয়া যাবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে ডিভাইস দুটির প্রসেসর, সম্পূর্ণ কনফিগারেশন ও আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ নিশ্চিত হতে অপো ও ভিভোর ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।