কুমিল্লা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ফাঁস শেখ হাসিনাকে দেওয়া যে মেসেজ শেখ হাসিনা কি ফিরতে পারবেন, যা জানালেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা সন্ত্রাসী সংগঠন আ. লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যে থাকার ঘোষণা এনসিপির ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পান মা-বাবা রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল জাতিসংঘের সর্বোচ্চ আদালত শেখ হাসিনাকে যে বার্তা দিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ ফাঁস শেখ হাসিনাকে দেওয়া যে মেসেজ শেখ হাসিনা কি ফিরতে পারবেন, যা জানালেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার ‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা সন্ত্রাসী সংগঠন আ. লীগের বিরুদ্ধে যেকোনো ঐক্যে থাকার ঘোষণা এনসিপির ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পান মা-বাবা রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল জাতিসংঘের সর্বোচ্চ আদালত শেখ হাসিনাকে যে বার্তা দিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ
জীবনযাপন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 hours আগে


সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

এমটিনিউজ ডেস্ক : সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন দিয়ে তারা চলে গেলে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। তারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকজন শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে তারা বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।