কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন
জীবনযাপন

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুখবর

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 days আগে


দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুখবর

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুখবর

এমটিনিউজ ডেস্ক : দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়ের পরিবেশ শিশুদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে তুলতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময়সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, শিশুদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ থাকা প্রয়োজন। শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে শিশুদের মেধার যথাযথ বিকাশ হয় না। খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মেলামেশা তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ এবং চিন্তাশক্তি বাড়াতে সহায়তা করে।

তিনি বলেন, বিদ্যালয়কে শিশুদের জন্য আরও নিরাপদ ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তাদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। তবে খেলার পরিবেশ নিরাপদ ও পরিচ্ছন্ন হওয়া জরুরি। শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কেও সচেতন করতে হবে।

প্রাথমিক শিক্ষা প্রশাসনের সংস্কার নিয়েও কথা বলেন ববি হাজ্জাজ। তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুন করে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।