কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন
জীবনযাপন

নতুন দায়িত্ব পেলেন মাহেলা জয়াবর্ধনে

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 days আগে


নতুন দায়িত্ব পেলেন মাহেলা জয়াবর্ধনে

নতুন দায়িত্ব পেলেন মাহেলা জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক : দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট পরিচালনার দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ মালিক জিএমআর স্পোর্টস তাকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগ দিয়েছে।

নতুন দায়িত্বে ক্যাপিটালসের পুরো ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার ক্রিকেটীয় কার্যক্রম তদারকি করবেন জয়াবর্ধনে। এর আওতায় থাকছে আইপিএলের দিল্লি ক্যাপিটালস, আইএল টি-টোয়েন্টির দুবাই ক্যাপিটালস, মেজর লিগ ক্রিকেটের সিয়াটল অর্কাস এবং দ্য হানড্রেডের সাউদার্ন ব্রেভ।

জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ গ্রুপ যৌথভাবে দিল্লি ক্যাপিটালসের পুরুষ ও নারী দল পরিচালনা করে। দুই পক্ষের মধ্যে পালাক্রমে দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে ২০২৭ ও ২০২৮ মৌসুমে পুরুষদের আইপিএল দল পরিচালনা করবে জেএসডব্লিউ। অন্যদিকে, নারী দলসহ ফ্র্যাঞ্চাইজির বাকি কার্যক্রমের দায়িত্ব থাকবে জিএমআরের হাতে। ফলে ওই দুই মৌসুমে দিল্লির নারী দলের কার্যক্রমও তত্ত্বাবধান করবেন জয়াবর্ধনে।

এর আগে আইপিএলের গত মৌসুম পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন এই লংকান কিংবদন্তি। খেলোয়াড় হিসেবে আইপিএলে তার শেষ দলও ছিল দিল্লি, ২০১২ ও ২০১৩ মৌসুমে। জয়াবর্ধনেকে নতুন দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সাবেক ক্রিকেট পরিচালক ভেনুগোপাল রাওয়ের সঙ্গে জিএমআরের পথচলা শেষ হলো।

দিল্লি ক্যাপিটালসের হয়ে জয়াবর্ধনের প্রথম দায়িত্ব শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ২১ নভেম্বর শুরু হতে যাওয়া আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের কার্যক্রম দেখভাল করবেন তিনি। সেখানে তার সঙ্গে কাজ করবেন সাবেক সতীর্থ লাসিথ মালিঙ্গা, যিনি দলটির পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এরপর আগামী ৭ জানুয়ারি ভারতে শুরু হতে যাওয়া নারী আইপিএল হবে জয়াবর্ধনের পরবর্তী গুরুত্বপূর্ণ পরীক্ষা। টুর্নামেন্টটির আগের চার আসরেই ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দিল্লি ক্যাপিটালসের নারী দল। নতুন দায়িত্বে দলটির শিরোপা-খরা কাটানোও তার অন্যতম চ্যালেঞ্জ হতে পারে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।