কুমিল্লা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
জানেন কেন পেলে-ম্যারাডোনা কখনো ব্যালন ডি’অর জেতেননি? স্বাধীনতা রয়েছে বলে কেউ যা ইচ্ছা তা করতে পারেন না : আইজিপি আজ কমেছে জ্বালানি তেলের দাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি দিচ্ছে এসিআই তবে নতুন চমক আসছে স্বর্ণের দামে? বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক নারী উদ্যোক্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ অন্য সব ধর্মকেই আমি সম্মান করি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমার নিজ ধর্ম ইসলামকে : কনকচাঁপা জানেন কেন পেলে-ম্যারাডোনা কখনো ব্যালন ডি’অর জেতেননি? স্বাধীনতা রয়েছে বলে কেউ যা ইচ্ছা তা করতে পারেন না : আইজিপি আজ কমেছে জ্বালানি তেলের দাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি দিচ্ছে এসিআই তবে নতুন চমক আসছে স্বর্ণের দামে? বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক নারী উদ্যোক্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ অন্য সব ধর্মকেই আমি সম্মান করি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমার নিজ ধর্ম ইসলামকে : কনকচাঁপা
জীবনযাপন

একসঙ্গে দুই দেশে শক্তিশালী ভূমিকম্প

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


একসঙ্গে দুই দেশে শক্তিশালী ভূমিকম্প

একসঙ্গে দুই দেশে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের একাধিক অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় দক্ষিণ এশিয়ার এ দুই দেশের কোথাও তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও আসেনি।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে আফগানিস্তানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। 

রয়টার্স বলছে, শুরুতে ইএমএসসি কম্পনটির মাত্রা ৫.৮ বলে ধারণা করেছিল, তবে পরে তা সংশোধন করে ৫.২ নির্ধারণ করেছে। কেন্দ্রটি আরও জানিয়েছে, ভূমিকম্পটি ১১০ কিলোমিটার (৬৮.৩৫ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।