কুমিল্লা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
জানেন কেন পেলে-ম্যারাডোনা কখনো ব্যালন ডি’অর জেতেননি? স্বাধীনতা রয়েছে বলে কেউ যা ইচ্ছা তা করতে পারেন না : আইজিপি আজ কমেছে জ্বালানি তেলের দাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি দিচ্ছে এসিআই তবে নতুন চমক আসছে স্বর্ণের দামে? বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক নারী উদ্যোক্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ অন্য সব ধর্মকেই আমি সম্মান করি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমার নিজ ধর্ম ইসলামকে : কনকচাঁপা জানেন কেন পেলে-ম্যারাডোনা কখনো ব্যালন ডি’অর জেতেননি? স্বাধীনতা রয়েছে বলে কেউ যা ইচ্ছা তা করতে পারেন না : আইজিপি আজ কমেছে জ্বালানি তেলের দাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি দিচ্ছে এসিআই তবে নতুন চমক আসছে স্বর্ণের দামে? বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক নারী উদ্যোক্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ অন্য সব ধর্মকেই আমি সম্মান করি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমার নিজ ধর্ম ইসলামকে : কনকচাঁপা
জীবনযাপন

টানা কমে এবার যত হলো স্বর্ণের ভরি

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


টানা কমে এবার যত হলো স্বর্ণের ভরি

টানা কমে এবার যত হলো স্বর্ণের ভরি

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে রোববারেও কমেছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় (ভ্যাটসহ)। গতকাল সকাল ১০টা থেকে এ নতুন দর কার্যকর হয়েছে এবং আজকেও সেটিই বহাল রয়েছে।

স্থানীয় বাজারে খাঁটি সোনার (তেজাবি সোনা) দাম কমে যাওয়ায় নতুন করে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এর আগে গত ২৩ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল। এর আগেও দুই দফা কমানো হয় স্বর্ণের দাম।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।