কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম
জীবনযাপন

ক্ষতির মুখে পড়েছে ধানসহ সবধরণের শাখ-সবজির স্থানীয় আবাদ

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


ক্ষতির মুখে পড়েছে ধানসহ সবধরণের শাখ-সবজির স্থানীয় আবাদ

ক্ষতির মুখে পড়েছে ধানসহ সবধরণের শাখ-সবজির স্থানীয় আবাদ

এমটিনিউজ ডেস্ক : লঘু চাপের বৃষ্টিতে ঝালকাঠিতে সবজির বাজারে বিরূপ প্রভাব পড়েছে। ক্ষতির মুখে পড়েছে ধানসহ সবধরণের শাখ-সবজির স্থানীয় আবাদ। শীতের বিভিন্ন সবজির তুলনামূলক দাম বেশি হাকাচ্ছেন বিক্রেতারা। 

শনিবার (২১ নভেম্বর) ভোরে শহরের প্রধান বড়বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ৪০ টাকা দরে। 

এছাড়া আকারভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।  প্রায় সব সবজিতেই ১০ থেকে ১৫ টাকা কেজি প্রতি বেশি লাগছে। 

বিক্রেতারা বলছেন, গত দুই দিনের বৃষ্টিতে স্থানীয় উৎপাদন কমে গেছে। তাই আমদানী করা সবজির ওপরই নির্ভর করতে হচ্ছে। পাইকারি বাজারেই বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাদের। ফলে খুচরা বাজারে পড়ছে এর প্রভাব। বৃষ্টি কমে গেলেও এর ধকল আরও ১৫ দিন থাকবে। ফলে দাম আরও বাড়তে পারে বলে জানান বিক্রেতারা । ফলে এ অবস্থায় বাড়তি খরচ হবে ক্রেতার।

টানা দুই দিনের বৃষ্টিতে রবি শস্যের আবাদ নিয়েও দেখা দিয়েছে চরম শঙ্কা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির চরম সম্মুখীন হবে মাঠের আধাপাকা ধানসহ সব ধরণের শাখ-সবজি চাষ। 

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদ জানান, এই অসময়ের বৃষ্টিতে ধান ও শাক-সবজিসহ সবধরণের কৃষি ক্ষতির মুখে পড়েছে।  এ অবস্থায় ক্ষেতে যাতে পানি জমে না থাকতে পারে সে জন্য নালা কেটে পানি সরিয়ে দিতে হবে। আর ধানের ক্ষেতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হলে তিন থেকে চার ছড়া ধান এক সাথে করে বেঁধে দাড় করিয়ে দিতে হবে। 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।