কুমিল্লা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ছাত্রদল নেতার বিরুদ্ধে ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের উদ্যোগ স্বর্ণের দামে এক ধাক্কায় বড় ধস, ৬৭ হাজার কমলো ভরিতে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত! যে ভবিষ্যদ্বাণী দাম কমে হঠাৎ সৌদিতে স্বর্ণের ভরি যত হলো তবে কী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে? যা জানালেন আইনমন্ত্রী রাজেন্দ্রপুর সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছাত্রদল নেতার বিরুদ্ধে ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের উদ্যোগ স্বর্ণের দামে এক ধাক্কায় বড় ধস, ৬৭ হাজার কমলো ভরিতে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত! যে ভবিষ্যদ্বাণী দাম কমে হঠাৎ সৌদিতে স্বর্ণের ভরি যত হলো তবে কী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে? যা জানালেন আইনমন্ত্রী রাজেন্দ্রপুর সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
জীবনযাপন

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের উদ্যোগ

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 hours আগে


যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের উদ্যোগ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব আনা হয়েছে। শিকাগো সিটি কাউন্সিলে উত্থাপিত এক অধ্যাদেশের মাধ্যমে শহরের আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নাম ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটিকে এই সম্মানসূচক নাম দেওয়া হবে। অধ্যাদেশটি পাস ও প্রকাশিত হওয়ার পরপরই তা কার্যকর হবে।

এতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার দীর্ঘ জনসেবা এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করা হয়েছে, যার কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পান। পাশাপাশি মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার অবদানের প্রশংসা করা হয়। গত বছরের ৩০ ডিসেম্বর তার মৃত্যুর পর গণতন্ত্র ও জনসেবায় তার অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবনায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে চলার কথাও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সড়কটির প্রস্তাবিত অংশটি উইলিস টাওয়ার ব্লকের পাশে অবস্থিত হওয়ায় ভবনটির স্থপতি বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের অবদানকেও বিশেষভাবে স্মরণ করা হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।