কুমিল্লা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ছাত্রদল নেতার বিরুদ্ধে ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের উদ্যোগ স্বর্ণের দামে এক ধাক্কায় বড় ধস, ৬৭ হাজার কমলো ভরিতে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত! যে ভবিষ্যদ্বাণী দাম কমে হঠাৎ সৌদিতে স্বর্ণের ভরি যত হলো তবে কী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে? যা জানালেন আইনমন্ত্রী রাজেন্দ্রপুর সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছাত্রদল নেতার বিরুদ্ধে ১২ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের উদ্যোগ স্বর্ণের দামে এক ধাক্কায় বড় ধস, ৬৭ হাজার কমলো ভরিতে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত! যে ভবিষ্যদ্বাণী দাম কমে হঠাৎ সৌদিতে স্বর্ণের ভরি যত হলো তবে কী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে? যা জানালেন আইনমন্ত্রী রাজেন্দ্রপুর সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
রাজনীতি

বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 hours আগে

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ লোকজনের বিরুদ্ধে অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।মতামত কলাম পড়ুন

আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি মসজিদের সামনে পৌঁছালে ওত পেতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।মতামত কলাম পড়ুন

এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হন। তাঁরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন।

এদিকে হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালানোর পাশাপাশি মাইকিং করে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল। দোসররা আগে থেকেই ওত পেতে থেকে এ হামলা চালিয়েছে।মতামত কলাম পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত শুক্রবার জুমার নামাজ চলাকালে নানুপুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম ওই মিছিলের নেতৃত্ব দেন বলে জানা গেছে। এর প্রতিবাদে আজ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দিয়ে মিছিলে থাকা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে বিএনপির ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। ভুক্তভোগীরা দুটি মোটরসাইকেল পোড়ানোর দাবি করলেও ঘটনাস্থলে এখনো একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

তিনি আরও বলেন, হামলার পর উত্তেজিত নেতাকর্মীরা যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।