কুমিল্লা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
জানেন কেন পেলে-ম্যারাডোনা কখনো ব্যালন ডি’অর জেতেননি? স্বাধীনতা রয়েছে বলে কেউ যা ইচ্ছা তা করতে পারেন না : আইজিপি আজ কমেছে জ্বালানি তেলের দাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি দিচ্ছে এসিআই তবে নতুন চমক আসছে স্বর্ণের দামে? বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক নারী উদ্যোক্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ অন্য সব ধর্মকেই আমি সম্মান করি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমার নিজ ধর্ম ইসলামকে : কনকচাঁপা জানেন কেন পেলে-ম্যারাডোনা কখনো ব্যালন ডি’অর জেতেননি? স্বাধীনতা রয়েছে বলে কেউ যা ইচ্ছা তা করতে পারেন না : আইজিপি আজ কমেছে জ্বালানি তেলের দাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি দিচ্ছে এসিআই তবে নতুন চমক আসছে স্বর্ণের দামে? বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক নারী উদ্যোক্তা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ অন্য সব ধর্মকেই আমি সম্মান করি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি আমার নিজ ধর্ম ইসলামকে : কনকচাঁপা
জীবনযাপন

বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক নারী উদ্যোক্তা

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক নারী উদ্যোক্তা

বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক নারী উদ্যোক্তা

এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার সাথী বিউটি পার্লারের মালিক। উত্তেজিত স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাথী আক্তার তার বিউটি পার্লারে বসে সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ও দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে উত্তেজিত এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় খাদিজা পেলেস মার্কেটে সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানান তিনি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।