কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বর্ণের বাজারে মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩, নিখোঁজ ৩৬ নিয়োগ বিজ্ঞপ্তি পেট্রোলিয়াম করপোরেশনে, আবেদন ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সতর্কীকরণ বার্তা অ্যাডভোকেট ফজলুর রহমানের মঞ্জিল পরিবহনের চলন্ত বাসে আগুন সৌদি থেকে কম দামে স্বর্ণ আনার সহজ উপায় স্বর্ণের দাম সবচেয়ে কম যে সাত দেশে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস, শহরজুড়ে সেনা টহল এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বর্ণের বাজারে মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩, নিখোঁজ ৩৬ নিয়োগ বিজ্ঞপ্তি পেট্রোলিয়াম করপোরেশনে, আবেদন ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সতর্কীকরণ বার্তা অ্যাডভোকেট ফজলুর রহমানের মঞ্জিল পরিবহনের চলন্ত বাসে আগুন সৌদি থেকে কম দামে স্বর্ণ আনার সহজ উপায় স্বর্ণের দাম সবচেয়ে কম যে সাত দেশে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস, শহরজুড়ে সেনা টহল
জীবনযাপন

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস, শহরজুড়ে সেনা টহল

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস, শহরজুড়ে সেনা টহল

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস, শহরজুড়ে সেনা টহল

এমটিনিউজ ডেস্ক : খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকের (সাদিক কায়েম) পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনার পর বাড়িটি পরিদর্শন করেছে সেনাবাহিনী।

এ সময় পরিবারের সদস্যদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি বাড়ির আশপাশে নজরদারি ও শহরজুড়ে সেনা টহল অব্যাহত রাখার কথা জানানো হয়।

রোববার (২২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনের সদস্যরা সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেমের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, সকালে সেনাবাহিনীর একটি দল তার বাড়ি পরিদর্শন করেছে। এসময় তাকে পরিবারের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। আগুনের বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় থানায় মামলার কার্যক্রম চলমান।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।