কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বর্ণের বাজারে মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩, নিখোঁজ ৩৬ নিয়োগ বিজ্ঞপ্তি পেট্রোলিয়াম করপোরেশনে, আবেদন ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সতর্কীকরণ বার্তা অ্যাডভোকেট ফজলুর রহমানের মঞ্জিল পরিবহনের চলন্ত বাসে আগুন সৌদি থেকে কম দামে স্বর্ণ আনার সহজ উপায় স্বর্ণের দাম সবচেয়ে কম যে সাত দেশে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস, শহরজুড়ে সেনা টহল এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বর্ণের বাজারে মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩, নিখোঁজ ৩৬ নিয়োগ বিজ্ঞপ্তি পেট্রোলিয়াম করপোরেশনে, আবেদন ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সতর্কীকরণ বার্তা অ্যাডভোকেট ফজলুর রহমানের মঞ্জিল পরিবহনের চলন্ত বাসে আগুন সৌদি থেকে কম দামে স্বর্ণ আনার সহজ উপায় স্বর্ণের দাম সবচেয়ে কম যে সাত দেশে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস, শহরজুড়ে সেনা টহল
জীবনযাপন

মঞ্জিল পরিবহনের চলন্ত বাসে আগুন

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 hours আগে


মঞ্জিল পরিবহনের চলন্ত বাসে আগুন

মঞ্জিল পরিবহনের চলন্ত বাসে আগুন

এমটিনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির অভ্যন্তরীণ অংশের সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক, হেলপার ও বাসে থাকা যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে বাসের ভেতরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

জানা গেছে, বাসটির চালক জামাল হোসেন (৩২)। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। বাসটির হেলপার হিসেবে নয়ন নামে একজন কর্মরত ছিলেন। বাসটির মালিকের নাম মিম।

এ বিষয়ে কাঁচপুর মর্ডান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আমরা রাত সাড়ে ১২টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় বাসটিতে দুজন যাত্রী ছিল, তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।