কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর… ব্রেকিং নিউজ : ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বর্ণের বাজারে মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩, নিখোঁজ ৩৬ নিয়োগ বিজ্ঞপ্তি পেট্রোলিয়াম করপোরেশনে, আবেদন ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সতর্কীকরণ বার্তা অ্যাডভোকেট ফজলুর রহমানের শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর… ব্রেকিং নিউজ : ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বর্ণের বাজারে মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩, নিখোঁজ ৩৬ নিয়োগ বিজ্ঞপ্তি পেট্রোলিয়াম করপোরেশনে, আবেদন ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সতর্কীকরণ বার্তা অ্যাডভোকেট ফজলুর রহমানের
জীবনযাপন

পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর…

ইডিটর | প্রকাশিত হয়েছে 17 minutes আগে


পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর…

পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর...

এমটিনিউজ ডেস্ক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে হঠাৎ চোখে পড়ে মানুষের ভিড় ও স্বজনদের আহাজারি। ভিড়ের মধ্যে পানিতে ডুবে নিথর পড়ে ছিল তিন বছরের শিশু সাদিপ। দ্রুত তিনি গাড়িবহর থামিয়ে শিশুটিকে নিয়ে ছুটে যান নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া এলাকায় পানিতে পড়ে সাদিপের মৃত্যু হয়। সে ওই এলাকার বকুল হোসেনের ছেলে।

জানা যায়, নিজের গ্রামের বাড়ি রামশার কাজিপুর থেকে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় মানুষের ভিড় ও কান্নাকাটি দেখে গাড়ি থামান হুইপ দুলু। কাছে গিয়ে শিশুটির বাবা ও স্বজনদের আহাজারি দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে সঙ্গে থাকা পুলিশের গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা জানান, হুইপ দুলু গ্রামের বাড়ি থেকে ফেরার পথে তাদের বাড়ির সামনে গাড়ি থামান। এ সময় পানিতে পড়ে যাওয়া তার ভাতিজাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন তিনি।

হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, গ্রামের বাড়ি থেকে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় মানুষের ভিড় ও কান্নাকাটি দেখে গাড়ি থামান তিনি। শিশুটিকে জীবিত মনে হওয়ায় সঙ্গে থাকা পুলিশের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান। দ্রুতগতিতে যাওয়ায় ১০ মিনিটেরও কম সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি। এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান।

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।