কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর… ব্রেকিং নিউজ : ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বর্ণের বাজারে মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩, নিখোঁজ ৩৬ নিয়োগ বিজ্ঞপ্তি পেট্রোলিয়াম করপোরেশনে, আবেদন ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে শর্ত দিলেন নাহিদ ইসলাম পানিতে ডোবা শিশুকে বাঁচাতে গাড়িবহর থামিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু, তারপর… ব্রেকিং নিউজ : ময়মনসিংহের হালুয়াঘাট থানায় আগুন এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্বর্ণের বাজারে মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩, নিখোঁজ ৩৬ নিয়োগ বিজ্ঞপ্তি পেট্রোলিয়াম করপোরেশনে, আবেদন ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত
জীবনযাপন

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ

ইডিটর | প্রকাশিত হয়েছে 19 minutes আগে


ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ

এমটিনিউজ ডেস্ক : বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।   

আবু হানিফ তার পোস্টে বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সদস্য সদস্য এডভোকেট ফজলুর রহমান নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা সময় বক্তব্য দিচ্ছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। ফজলুর রহমান ভুলে গেছেন, যে জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি এখন সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন। এই ফজলুর রহমান এক সময় নিষিদ্ধ আওয়ামী লীগ করেছেন, এই জন্য কথায় আছে, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ’। 

আবু হানিফ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয় লাভ করেন। কিন্তু জয় লাভ করার পর সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। মান অভিমানে তিনি বিএনপি সরকারের বিরোধিতার নামে যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন। অথচ গত কয়েকদিন গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া,মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের বিষয়ে ফজলুর রহমান ও রুমিন ফারহানা বিন্দুমাত্র প্রতিবাদ করে নাই।  

পোস্টের শেষে এ নেতা বলেন, সংসদ সদস্য ফজলুর রহমান এবং রুমিন ফারহানার বক্তব্য ও কার্যকলাপে মনে হচ্ছে তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।