কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, মিলছে যে ইঙ্গিত এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল ডিজিটাল ভূমি জরিপ চললে করণীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল বাংলাদেশ স্বর্ণ কেনার এখনই কী সবচেয়ে উত্তম সময়? পেঁয়াজ নিয়ে বড় সুখবর দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, মিলছে যে ইঙ্গিত এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল ডিজিটাল ভূমি জরিপ চললে করণীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল বাংলাদেশ স্বর্ণ কেনার এখনই কী সবচেয়ে উত্তম সময়? পেঁয়াজ নিয়ে বড় সুখবর দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
জীবনযাপন

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল

ইডিটর | প্রকাশিত হয়েছে 51 minutes আগে


ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : এই সিরিজ হওয়ার কথা ছিল আরও বছর খানেক আগে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতের বাংলাদেশ সফরটা হচ্ছে না, পিছিয়ে যাচ্ছে বারবার। নতুন সূচিতে এ বছরের সেপ্টেম্বরে সফরটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা-ও হয়নি। এখন আলোচনা চলছে আগামী জানুয়ারিতে সিরিজ আয়োজনের।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভার ফাঁকে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আলোচনায় ইতিবাচক অগ্রগতি থাকলেও সফর নিয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি তিনি।

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এটা (ভারতের বাংলাদেশ সফর) নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি। ব্যাপারটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখনই আপডেট আসার মতো পর্যায়ে আসবে, তখন আপনারা সবার আগে জানতে পারবেন।’

এদিকে ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসতে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ ও শুভমান গিলরা। ভারত সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২২ সালে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।