কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
স্বর্ণের দাম হঠাৎ কেন এত কমলো? জানা গেল আসল কারণ নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, মিলছে যে ইঙ্গিত এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল ডিজিটাল ভূমি জরিপ চললে করণীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল বাংলাদেশ স্বর্ণ কেনার এখনই কী সবচেয়ে উত্তম সময়? স্বর্ণের দাম হঠাৎ কেন এত কমলো? জানা গেল আসল কারণ নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, মিলছে যে ইঙ্গিত এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল ডিজিটাল ভূমি জরিপ চললে করণীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল বাংলাদেশ স্বর্ণ কেনার এখনই কী সবচেয়ে উত্তম সময়?
জীবনযাপন

নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

ইডিটর | প্রকাশিত হয়েছে 17 minutes আগে


নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত

এমটিনিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনার মধ্যেই ভাতা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ। এতে নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ বিভাগের সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ জুনে যে হারে ভাতা দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারই বহাল থাকবে। এ সিদ্ধান্ত সরকারি ও আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে মূল বেতন ও মোট বেতনের হিসাব আলাদা। মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করেই একজন কর্মচারীর মোট মাসিক প্রাপ্য নির্ধারিত হয়।

ফলে মূল বেতন বাড়লেও আপাতত ভাতার হার অপরিবর্তিত থাকায় সবার মোট বেতন একই অনুপাতে বাড়বে না। নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে ভাতার বিষয়ে অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে কর্মচারীদের।

এদিকে নতুন কাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বা বাড়তি অর্থ পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

নতুন বেতনকাঠামোর মূল্যস্ফীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই বাজারে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে, এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছানো ঠিক নয়।

তার মতে, নতুন বেতনকাঠামোর প্রভাব মূল্যায়নে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অর্থনীতির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা জরুরি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।