কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
স্বর্ণের দাম হঠাৎ কেন এত কমলো? জানা গেল আসল কারণ নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, মিলছে যে ইঙ্গিত এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল ডিজিটাল ভূমি জরিপ চললে করণীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল বাংলাদেশ স্বর্ণ কেনার এখনই কী সবচেয়ে উত্তম সময়? স্বর্ণের দাম হঠাৎ কেন এত কমলো? জানা গেল আসল কারণ নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সামনে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে, মিলছে যে ইঙ্গিত এবার আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ভারতের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির সভায় আলোচনা করেছি : তামিম ইকবাল ডিজিটাল ভূমি জরিপ চললে করণীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল বাংলাদেশ স্বর্ণ কেনার এখনই কী সবচেয়ে উত্তম সময়?
জীবনযাপন

স্বর্ণের দাম হঠাৎ কেন এত কমলো? জানা গেল আসল কারণ

ইডিটর | প্রকাশিত হয়েছে 21 minutes আগে


স্বর্ণের দাম হঠাৎ কেন এত কমলো? জানা গেল আসল কারণ

স্বর্ণের দাম হঠাৎ কেন এত কমলো? জানা গেল আসল কারণ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। গত ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৮৯ ডলার ছাড়িয়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। এরপর থেকে দরপতন অব্যাহত রয়েছে। 

গত বুধবার স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৮০০ ডলারের নিচে নেমে আসে। যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। সর্বোচ্চ দামের তুলনায় মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। সেই ধারা এখনও অব্যহত রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করায় স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে এখন ভিন্ন কিছু কারণের সমন্বয়ে বাজারে দরপতন দেখা যাচ্ছে।

লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান সুকি কুপারের মতে, স্বর্ণ কখনো পণ্য, আবার কখনো মুদ্রার মতো আচরণ করে। বাজারের পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের মনোভাবের ওপর নির্ভর করে এর ভূমিকা পরিবর্তিত হয়। বর্তমানে মুদ্রা হিসেবে স্বর্ণের অবস্থান নিয়ে বাজারের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হওয়ায় এর দামে নেতিবাচক প্রভাব পড়ছে।

কুপার জানান, ২০২২ সাল থেকে বাস্তব বাজারে স্বর্ণের চাহিদা বাড়তে থাকায় দাম বৃদ্ধির ভিত্তি তৈরি হয়। এরপর বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিওতে স্বর্ণের অবস্থান নতুন করে বিবেচনা করতে শুরু করেন। মুনাফা না দেওয়া সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার ব্যয় কমে আসায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবেও ধাতুটির প্রতি আগ্রহ বাড়ে।

২০২৫ সালের শুরুর আগপর্যন্ত দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা, বিশেষ করে স্বর্ণসমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরা, তাদের স্বর্ণের মজুত কমাচ্ছিলেন। এতে বাজারে সরবরাহের চাপ তৈরি হয়। তবে গত বছর পরিস্থিতি পাল্টে যায়। বিভিন্ন ইটিএফে স্বর্ণের মজুত প্রায় ৮০০ টন বেড়ে যায়। ফলে বাজারের অতিরিক্ত সরবরাহের একটি বড় অংশ শোষিত হয়।

কুপারের বলেছেয়, তখন বাজারে কেনার আগ্রহ ছিল বেশি, কিন্তু বিক্রির প্রবণতা ছিল কম। ফলে দ্বিতীয় পর্যায়ের বাজারে বিক্রির চাপ না থাকায় স্বর্ণের দাম বাড়তে থাকে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে স্বর্ণভিত্তিক ইটিএফগুলোর নিট মজুত ৪ হাজার টন ছাড়িয়ে যায়। একই বছর এসব তহবিলে রেকর্ড ৮৯ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসে। এর নেতৃত্বে ছিল উত্তর আমেরিকা। এ সময়ে স্বর্ণভিত্তিক ইটিএফগুলোর মোট সম্পদের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে ৫৫৯ বিলিয়ন ডলারে পৌঁছায়।

তবে বর্তমানে বাজারের পরিস্থিতি বদলে যাওয়ায় স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা যাচ্ছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।