কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘ধাপ্পাবাজি’: শফিকুল আলম বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করল আ’লীগ নেতাকর্মীরা আবারও আসছে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প মৃত্যুর আগে সোহেল খানের শেষ ভিডিও বার্তা আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘ধাপ্পাবাজি’: শফিকুল আলম বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করল আ’লীগ নেতাকর্মীরা আবারও আসছে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প মৃত্যুর আগে সোহেল খানের শেষ ভিডিও বার্তা আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান
জীবনযাপন

গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করল আ’লীগ নেতাকর্মীরা

ইডিটর | প্রকাশিত হয়েছে 27 minutes আগে


গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করল আ’লীগ নেতাকর্মীরা

গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করল আ’লীগ নেতাকর্মীরা

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২৬ (বাসস) : বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালায়। এ সময় রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি খামার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর থেকে চারটি পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে কাশিয়ানী থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।-বাসস



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।