কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
চাকরির সুযোগ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, লাগবে না অভিজ্ঞতা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক এবার গ্রেপ্তার আ.লীগের এক কেন্দ্রীয় নেতা বুধবার প্রকাশ হবে ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না কোন অভিজ্ঞতা আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা? মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু চাকরির সুযোগ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, লাগবে না অভিজ্ঞতা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক এবার গ্রেপ্তার আ.লীগের এক কেন্দ্রীয় নেতা বুধবার প্রকাশ হবে ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না কোন অভিজ্ঞতা আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা? মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু
জীবনযাপন

বুধবার প্রকাশ হবে ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

ইডিটর | প্রকাশিত হয়েছে 19 minutes আগে


বুধবার প্রকাশ হবে ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

 বুধবার প্রকাশ হবে ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

এমটিনিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা বুধবার প্রকাশ করা হবে। এতে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

ইসি পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। এর মধ্যে প্রথম ধাপে এক হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৯ নভেম্বর নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত একটি তালিকা প্রকাশ করা হয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।