কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
চাকরির সুযোগ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, লাগবে না অভিজ্ঞতা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক এবার গ্রেপ্তার আ.লীগের এক কেন্দ্রীয় নেতা বুধবার প্রকাশ হবে ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না কোন অভিজ্ঞতা আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা? মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু চাকরির সুযোগ আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, লাগবে না অভিজ্ঞতা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক এবার গ্রেপ্তার আ.লীগের এক কেন্দ্রীয় নেতা বুধবার প্রকাশ হবে ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ, লাগবে না কোন অভিজ্ঞতা আবারও স্বর্ণের দামে বড় পতন তবে কী ৪০০ নম্বরে হবে এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা? মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তিন শিক্ষার্থীর মৃত্যু
জীবনযাপন

এবার গ্রেপ্তার আ.লীগের এক কেন্দ্রীয় নেতা

ইডিটর | প্রকাশিত হয়েছে 13 minutes আগে


এবার গ্রেপ্তার আ.লীগের এক কেন্দ্রীয় নেতা

এবার গ্রেপ্তার আ.লীগের এক কেন্দ্রীয় নেতা

এমটিনিউজ ডেস্ক : রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে সমন্বিত গোয়েন্দা দল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কে.এস.এম. মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ জামান খন্দকার এবং মায়ের নাম মোমেনা বেগম।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করতেন তিনি। সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত।

এছাড়া জুলাই-সংক্রান্ত তিনটি মামলায় তার নাম রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তার ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের (National AgriCare Group) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

অন্যদিকে, বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।