কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে আ.লীগ নেতাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি শেখ হাসিনাকে ফেরাতে এবার যে নয়া উদ্যোগ এবার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রশিবির বড় সুখবর পোশাকশ্রমিকদের জন্য, নিম্নতম মজুরি যত টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত ১২ দিনের ব্যবধানে ফের বিধ্বস্ত তুরস্কের সামরিক হেলিকপ্টার, পাঁচজনের মৃত্যু জানেন মোস্তাফিজের জন্য এবার আইপিএল থেকে কী খবর এলো? পরপর ছয় রাউন্ড গুলি, নিহত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে আ.লীগ নেতাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি শেখ হাসিনাকে ফেরাতে এবার যে নয়া উদ্যোগ এবার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রশিবির বড় সুখবর পোশাকশ্রমিকদের জন্য, নিম্নতম মজুরি যত টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত ১২ দিনের ব্যবধানে ফের বিধ্বস্ত তুরস্কের সামরিক হেলিকপ্টার, পাঁচজনের মৃত্যু জানেন মোস্তাফিজের জন্য এবার আইপিএল থেকে কী খবর এলো? পরপর ছয় রাউন্ড গুলি, নিহত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
জীবনযাপন

ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে আ.লীগ নেতাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন

ইডিটর | প্রকাশিত হয়েছে 24 minutes আগে


ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে আ.লীগ নেতাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন

ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে আ.লীগ নেতাকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন

এমটিনিউজ ডেস্ক : রাজধানীর পল্টন এলাকা থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে সেদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পল্টন এলাকায় ওই নেতাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আটকের পর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ওই ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ভিডিওতে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন বা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নাশকতার পরিকল্পনা করতেই ওই ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত পদ-পদবিধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

একপর্যায়ে আটক ওই ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের তার মানিব্যাগ ও মোবাইল ফোন যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। কোনো জিনিস যেন খোয়া না যায়, সে বিষয়েও সতর্ক করেন।

পরে ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।