কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা! বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে? ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৮ ধাপ উন্নতি হৃদয়ের, সুখবর পেলেন লিটন দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি শ্লীলতাহানি করেছেন এবং হাগ করার অনুরোধ করেছেন : সনি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা! বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে? ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৮ ধাপ উন্নতি হৃদয়ের, সুখবর পেলেন লিটন দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি শ্লীলতাহানি করেছেন এবং হাগ করার অনুরোধ করেছেন : সনি
জীবনযাপন

ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইডিটর | প্রকাশিত হয়েছে 36 minutes আগে


ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমটিনিউজ ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। 

দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য আনা এসব বাইসাইকেলের নমুনা তাঁর সামনে উপস্থাপন করা হয়। বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ভিন্ন, মেধাবী ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখা।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। তিনি সেগুলো চালিয়ে দেখেন। এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।