কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা! বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে? ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৮ ধাপ উন্নতি হৃদয়ের, সুখবর পেলেন লিটন দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি শ্লীলতাহানি করেছেন এবং হাগ করার অনুরোধ করেছেন : সনি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা! বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে? ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ আইসিসির হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৮ ধাপ উন্নতি হৃদয়ের, সুখবর পেলেন লিটন দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি শ্লীলতাহানি করেছেন এবং হাগ করার অনুরোধ করেছেন : সনি
জীবনযাপন

বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে?

ইডিটর | প্রকাশিত হয়েছে 30 minutes আগে


বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে?

বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে?

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে গড় বেতনে সবচেয়ে এগিয়ে লুক্সেমবার্গ। অন্যদিকে সবচেয়ে কম বেতন পাওয়া দেশের তালিকায় রয়েছে বুলগেরিয়া।

২০২৫ সালের ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, লুক্সেমবার্গের একজন পূর্ণকালীন কর্মীর গড় বার্ষিক বেতন বুলগেরিয়ার তুলনায় পাঁচ গুণেরও বেশি। তবে জীবনযাত্রার ব্যয় ও স্থানীয় বাজারদর বিবেচনায় নিলে এই ব্যবধান অনেকটাই কমে আসে।

ইউরোস্ট্যাটের ৬ নভেম্বর ২০২৬ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইইউভুক্ত দেশগুলোতে পূর্ণকালীন সমতুল্য কর্মীদের গড় বার্ষিক মোট বেতন ছিল ৪১ হাজার ৪৬৪ ইউরো।

দেশভিত্তিক হিসাবে শীর্ষে থাকা লুক্সেমবার্গে গড় বার্ষিক বেতন ৮৫ হাজার ৬০৯ ইউরো। এরপর রয়েছে ডেনমার্ক (৭৩ হাজার ৫০০ ইউরো), আয়ারল্যান্ড (৬৪ হাজার ৩৮৭ ইউরো), বেলজিয়াম (৬১ হাজার ৯৮৪ ইউরো) ও অস্ট্রিয়া (৬০ হাজার ৭২৭ ইউরো)।

ইউরোপের বড় চার অর্থনীতির মধ্যে সবচেয়ে বেশি গড় বেতন জার্মানিতে, ৫৬ হাজার ৩৬০ ইউরো। ফ্রান্সে এই পরিমাণ ৪৪ হাজার ৭৩৪ ইউরো। অন্যদিকে স্পেনে ৩৫ হাজার ১২৫ এবং ইতালিতে ৩৪ হাজার ২১৩ ইউরো।

তালিকার নিচের দিকে রয়েছে বুলগেরিয়া, যেখানে গড় বার্ষিক বেতন ১৬ হাজার ২০১ ইউরো। এরপর গ্রিসে ১৮ হাজার ৭৭২ এবং হাঙ্গেরিতে ২০ হাজার ১৩৮ ইউরো।

ক্রয়ক্ষমতায় বদলে যায় চিত্র

স্থানীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিলে বেতনের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে যায়। ক্রয়ক্ষমতার মানদণ্ড বা পারচেজিং পাওয়ার স্ট্যান্ডার্ড (পিপিএস) অনুযায়ী, লুক্সেমবার্গের গড় বেতন ৬৫ হাজার ১০৬ পিপিএস। বিপরীতে সর্বনিম্ন অবস্থানে থাকা গ্রিসের বেতন ২১ হাজার ৪৮৬ পিপিএস।

অর্থাৎ ইউরোতে বেতনের ব্যবধান পাঁচ গুণের বেশি হলেও ক্রয়ক্ষমতা বিবেচনায় তা প্রায় তিন গুণে নেমে আসে।

পিপিএস হিসাবে অস্ট্রিয়া দ্বিতীয় এবং ডেনমার্ক চতুর্থ স্থানে রয়েছে। পোল্যান্ড ও লিথুয়ানিয়া তিন ধাপ করে এগিয়েছে। রোমানিয়া পাঁচ ধাপ এগিয়ে ১৮তম অবস্থানে উঠে এসেছে। অন্যদিকে এস্তোনিয়া পাঁচ ধাপ পিছিয়ে ২১তম হয়েছে।

বেতন বৈষম্যের কারণ কী?

বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক উন্নয়ন, শ্রমিকের উৎপাদনশীলতা, শিক্ষা, দক্ষতা, প্রযুক্তি ও বিনিয়োগের পার্থক্যই দেশগুলোর বেতন ব্যবধানের প্রধান কারণ। এ ছাড়া ন্যূনতম মজুরি, শ্রম আইন ও যৌথ দরকষাকষির ব্যবস্থাও বেতন কাঠামোয় প্রভাব ফেলে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গড় বেতন দিয়ে কোনো দেশের সব কর্মীর প্রকৃত আয় বা জীবনমান বোঝা যায় না। খণ্ডকালীন চাকরি, আয়বৈষম্য এবং উচ্চ বেতনের বিশেষায়িত পেশার প্রভাবও গড় হিসাবকে বদলে দিতে পারে। সূত্র: ইউরো নিউজ



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।