কুমিল্লা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
এই সুখবর যেসব সৌদি প্রবাসীদের জন্য নাটকীয় মোড় ব্যালন ডি’অরের দৌড়ে, লামিনে ইয়ামাল… বড় দুঃসংবাদ নতুন পে স্কেল নিয়ে সাবধান, যে ৫ শাস্তি ও বিপদ হতে পারে আয়কর রিটার্ন না দিলে ০.২ শতাংশ বেড়েছে রুপার দাম একযোগে দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি শিশু সুরক্ষায় প্রয়োজন কার্যকর নীতিমালা : আজহারী বড় সুখবর টেলিটক গ্রাহকদের জন্য এই সুখবর যেসব সৌদি প্রবাসীদের জন্য নাটকীয় মোড় ব্যালন ডি’অরের দৌড়ে, লামিনে ইয়ামাল… বড় দুঃসংবাদ নতুন পে স্কেল নিয়ে সাবধান, যে ৫ শাস্তি ও বিপদ হতে পারে আয়কর রিটার্ন না দিলে ০.২ শতাংশ বেড়েছে রুপার দাম একযোগে দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি শিশু সুরক্ষায় প্রয়োজন কার্যকর নীতিমালা : আজহারী বড় সুখবর টেলিটক গ্রাহকদের জন্য
জীবনযাপন

০.২ শতাংশ বেড়েছে রুপার দাম

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 hours আগে


০.২ শতাংশ বেড়েছে রুপার দাম

০.২ শতাংশ বেড়েছে রুপার দাম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে সোমবার রুপার দাম সামান্য বেড়েছে। অন্যদিকে, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামে পতন দেখা গেছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট রুপার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৪ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, স্পট প্লাটিনামের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৪৬ দশমিক ১৮ ডলারে নেমেছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৮ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে বাংলাদেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ দাম রোববার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণালংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। সূত্র: রয়টার্স



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।