কুমিল্লা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
টিকটকে যোগাযোগ ও প্রেম, যশোরের সোহাগকে বিয়ে করলেন মালয়েশিয়ার তরুণী নানা নেয়ামতে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন : আজহারী স্বর্ণের দামে বড় লাফ খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী! বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস টিকটকে যোগাযোগ ও প্রেম, যশোরের সোহাগকে বিয়ে করলেন মালয়েশিয়ার তরুণী নানা নেয়ামতে আল্লাহ রাজশাহীকে ভরপুর করেছেন : আজহারী স্বর্ণের দামে বড় লাফ খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী! বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস
জীবনযাপন

স্বর্ণের দাম ২০২৭ সালে কত হতে পারে, ভবিষ্যদ্বাণী করল রয়টার্স

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 days আগে


স্বর্ণের দাম ২০২৭ সালে কত হতে পারে, ভবিষ্যদ্বাণী করল রয়টার্স

স্বর্ণের দাম ২০২৭ সালে কত হতে পারে, ভবিষ্যদ্বাণী করল রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের পর আগামী বছর ঘুরে দাঁড়াতে পারে স্বর্ণের বাজার। ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমানো হলেও ২০২৭ সালের জন্য তা বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

গণমাধ্যমটি তিন সপ্তাহে ৩০ জন বিশ্লেষক ও ট্রেডারের অংশগ্রহণে জরিপ চালায়। এতে ২০২৭ সালে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের গড় দাম ৪ হাজার ৬৫০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের জরিপে এই পরিমাণ ছিল ৪ হাজার ৬১০ ডলার।

অন্যদিকে, ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমিয়ে ৪ হাজার ৪৯৫ ডলার করা হয়েছে। তিন মাস আগে এই পূর্বাভাস ছিল ৪ হাজার ৫০৯ ডলার। উচ্চ ট্রেজারি বন্ডের মুনাফা, শক্তিশালী মার্কিন ডলার এবং দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার প্রত্যাশাকে এর কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৫ ডলার প্রতি আউন্সে উঠেছিল। তবে ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বেড়ে যাওয়া এবং ডলারের শক্তিশালী অবস্থানের প্রভাবে স্বর্ণের বাজারে বড় ধরনের পতন ঘটে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ডলারের কাছাকাছি।

তবে আগামী কয়েক মাসে স্বর্ণের দাম স্থিতিশীল হয়ে আবার বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক সুকি কুপার বলেন, বাজারের মনোযোগ ডলারের ওপর নির্ভরতা কমানো এবং মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যাওয়ার দিকে সরে গেলে স্বর্ণের দাম পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।