কুমিল্লা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
স্বর্ণের দামে বড় লাফ খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী! বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস এবার টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত স্বর্ণের দামে বড় লাফ খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল এক ব্যক্তির ধাওয়া খেয়ে দিগ্বিদিগ ছুটে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের ২৫-৩০ নেতাকর্মী! বাংলাদেশের ভিসা লাগবে না যে ৩৪ দেশে যেতে রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস এবার টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত
জীবনযাপন

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, এবার যে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 days আগে


প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, এবার যে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, এবার যে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

এমটিনিউজ ডেস্ক : প্রবাসী বাংলাদেশিদের লাশ দেশে আনার ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ রাষ্ট্রীয়ভাবে বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের বাইরে লন্ডন-আমেরিকা এবং কানাডাসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে দেশে লাশ আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। কেবিনেটে অনুমোদন পেলে শিগগিরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিটকে’ কোনো রিক্রুটিং এজেন্সি ‘ফিট’ দেখিয়ে পাঠানোর পর তা প্রমাণিত হলে ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে।

প্রবাসীদের চিকিৎসা সেবায় সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে সরকার সচেষ্ট রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে সেখানকার পর্যটন স্পট ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী। সেইসঙ্গে প্রবাসীদের আইনি সহায়তায় ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।