Recommended For You
Ads
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিম্ফনি মোবাইল, দুইদিন ছুটির সুযোগ

এমটিনিউজ২৪জবস : এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: ০৪টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: পণ্যের কার্যকারিতা পর্যবেক্ষণ এবং স্মার্টফোন ও মোবাইল ডিভাইসের সামগ্রিক বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: মার্কেটিং উপকরণ সরবরাহে অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর
কর্মস্থল: চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬
