সৌদি থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু


সৌদি থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু

সৌদি থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক : সৌদি থেকে দেশে ফেরার পথে বিমানবন্দর যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। তারা সিলেটের বাসিন্দা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের করিম উদ্দিন ও খালিদ আহমদ। এ ঘটনায় একই উপজেলার আরও দুজন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তাদের পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সূত্রে জানা গেছে, দেশে ফেরার উদ্দেশ্যে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাচ্ছিলেন করিম উদ্দিন ও খালিদ আহমদ। পথে আল-খুরমা এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে।  

দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির বলেন, ‌‘ছুটি কাটাতে দেশে ফেরার জন্য ওই দুজন বিমানবন্দরে যাচ্ছিলেন। এসময় সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। একই ঘটনায় কানাইঘাটের আর কেউ মারা গেছেন বলে কোনো তথ্য নেই।’

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস বলেন, সামাজিক যোগযোগমাধ্যমে খবর পেয়ে রাতেই ইউনিয়নের চেয়ারম্যানকে নিহত দুজনের বাড়িতে পাঠানো হয়েছে। তিনি খোঁজখবর নিয়েছেন। প্রবাসীরা দেশে ফেরার পথেই এ ঘটনা ঘটেছে বলে তাদের পরিবার জানিয়েছে।

তিনি আর বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করেননি। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক অনুদান প্রদানসহ সব ধরনের সহযোগিতা করা হবে।



Source link