Recommended For You
Ads
পদ্মার ইলিশ চেনার সবচেয়ে সহজ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : চাহিদার তুলনায় ইলিশ (Hilsa Fish) কম বাজারে। তাই বলে কি ইলিশ খাওয়া আটকে থাকবে বাঙালির? তাজা চওড়া পেটির ইলিশ সবারই জিভে জল এনে দেয়। কিন্তু বাজারে গিয়ে সঠিক ইলিশ কিনে আনাও কিন্তু সহজ নয়। কোন ইলিশ কিনলে ঠকতে হবে না, বরং স্বাদে একেবারে খাঁটি হবে জানেন?
ইলিশের ডিম অনেকেই পছন্দ করলেও আসলে ডিম ছাড়া ইলিশের স্বাদ কিন্তু বেশি ভালো হয়। তাই বাজারে গিয়ে ডিম ছাড়া ইলিশ কিন্তু বেশি সুস্বাদু হয়। ডিম পাড়ার আগে সমস্ত পুষ্টি সঞ্চিত হয় ডিমে। এতে মাছের স্বাদ কমে যায়। সদ্য ডিম তৈরি হয়েছে বা ছোট আকারের ইলিশের স্বাদ হয় সবথেকে বেশি।
ডিম বুঝবেন কীভাবে: ইলিশের পেটে ডিম আছে কিনা তা দেখেই বোঝা যায়। ডিম ছাড়া ইলিশের পেট হয় ঢিলে, গায়ের রঙ হয় উজ্জ্বল। ডিম ছাড়া ইলিশের চোখ থাকে স্বচ্ছ। অর্থাৎ মাছটি তাজা। ডিম ছাড়া ইলিশের (Hilsa Fish) নাক হয় গোলাকার। এবার প্রশ্ন হল, নদীর আর সমুদ্রের ইলিশের মধ্যে পার্থক্য কোথায়?
নদীর ইলিশ কেমন: নদীর ইলিশ আকারে একটু খাটো হয় আর সাগরের ইলিশ সরু এবং লম্বা আকৃতির। তবে নদীর ইলিশ একটু বেশিই উজ্জ্বল হয়। তুলনায় সাগরের ইলিশ একটু কম চকচকে হয়।
নদী বিশেষত পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের (Hilsa Fish) আকার হয় খানিকটা পটলের মতো। অর্থাৎ মাথা ও লেজ সরু এবং পেটের দিকটা মোটা।
