কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা
জীবনযাপন

দাম কমল জ্বালানি তেলের

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 days আগে


দাম কমল জ্বালানি তেলের

দাম কমল জ্বালানি তেলের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা কিছুটা আশার আলো দেখাচ্ছে। ইরান ও কাতারের কর্মকর্তাদের টানা তৃতীয় দিনের আলোচনার পর আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস বলছে, সোমবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১১ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫৯ সেন্ট বা ১ দশমিক ৪০ শতাংশ কমে ১১১ ডলার ৮৪ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ৫৬ সেন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ ডলার ৫৬ সেন্টে নেমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে তেলের দামে বড় ধরনের উত্থানের পর এবার কিছুটা দরপতন হয়েছে। পাশাপাশি ইরানকে ঘিরে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা এবং সপ্তাহান্তে বড় ধরনের সামরিক উত্তেজনা না বাড়ায় বাজারে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, গত সপ্তাহে তেলের দামে বড় উত্থানের পর এবার বাজারে কিছুটা সংশোধন দেখা যাচ্ছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং নতুন করে বড় কোনো সামরিক উত্তেজনা তৈরি না হওয়ায় আপাতত তেলের দামের ওপর চাপ কমেছে।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয় বলে সতর্ক করেছেন তিনি। ওয়াটারারের আশঙ্কা, ইরানকে ঘিরে রাজনৈতিক ও সামরিক বক্তব্য আরও কঠোর হলে আগামী মধ্যবর্তী নির্বাচনের পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছাতে পারে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে চলমান আলোচনা ও পরামর্শ অব্যাহত রাখাই তাদের মূল লক্ষ্য। তার ভাষায়, আলোচনা এগিয়ে চলছে। তবে ইরান একই সঙ্গে প্রতিরক্ষা ও কূটনীতি—দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে হামলার ঘটনা বিশ্ববাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তাঝুঁকির কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও পণ্য পরিবহণের ব্যয় বাড়ছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।