কুমিল্লা, সোমবার, ২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
পোশাক শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে ধরা খেল আ.লীগের কর্মী খুব সহজেই এনআইডি সংশোধনের উপায়, যা করতে হবে হারিয়ে গেলে দুইজনকে গ্যারান্টর হিসেবে রেখে যেভাবে সরকার গঠন করতে চান নেতানিয়াহু কী কী সুবিধা পাবেন কৃষক কার্ডধারীরা চিঠি প্রস্তুতের নির্দেশ, বড় সুখবর এমপিও শিক্ষকদের জন্য টাকার রেট আজ কত জেনে নিন প্রবাসীরা পোশাকশিল্পে অস্থিরতা রোধে সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ পোশাক শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে ধরা খেল আ.লীগের কর্মী খুব সহজেই এনআইডি সংশোধনের উপায়, যা করতে হবে হারিয়ে গেলে দুইজনকে গ্যারান্টর হিসেবে রেখে যেভাবে সরকার গঠন করতে চান নেতানিয়াহু কী কী সুবিধা পাবেন কৃষক কার্ডধারীরা চিঠি প্রস্তুতের নির্দেশ, বড় সুখবর এমপিও শিক্ষকদের জন্য টাকার রেট আজ কত জেনে নিন প্রবাসীরা পোশাকশিল্পে অস্থিরতা রোধে সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
জীবনযাপন

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 hours আগে


মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

এমটিনিউজ ডেস্ক : ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে নামা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সংঘর্ষের পর মিরপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কে মানুষের চলাচল ও অবস্থান তদারকি করছে পুলিশ।

এদিকে, আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর-১০, ১১ ও আশপাশের এলাকা থেকে নাশকতার পরিকল্পনা এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ডিবির মিরপুর বিভাগ ১১ জনকে আটক করেছে। এ ছাড়া সহিংসতার পর মিছিল বের করার প্রস্তুতিকালে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগ আরও ১৭ জনকে আটক করেছে।

এর আগে রোববার রাজধানীর বিভিন্ন শিল্পাঞ্চলে একই দাবিতে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

এর মধ্যে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।