কুমিল্লা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
জীবনযাপন

কোথাও শুরু হয়েছে তল্লাশি, কোথাও উড়ছে যুদ্ধবিমান, ইউরোপজুড়ে আতঙ্ক

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


কোথাও শুরু হয়েছে তল্লাশি, কোথাও উড়ছে যুদ্ধবিমান, ইউরোপজুড়ে আতঙ্ক

কোথাও শুরু হয়েছে তল্লাশি, কোথাও উড়ছে যুদ্ধবিমান, ইউরোপজুড়ে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : আকাশে উড়ছিল যাত্রীবাহী প্লেন, হঠাৎই ছন্দপতন। বোমা হামলার হুমকিতে কোথাও শুরু হলো জরুরি তল্লাশি, কোথাও আবার নিরাপত্তার জন্য প্লেনের পাশে উড়ল যুদ্ধবিমান।

এমন পরিস্থিতিতে ইউরোপজুড়ে অন্তত সাতটি যাত্রীবাহী প্লেনে বোমা হামলার হুমকি দেওয়া হলেও তল্লাশিতে মেলেনি কোনো বিস্ফোরক।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) ইউরোপের বিভিন্ন দেশে অন্তত সাতটি যাত্রীবাহী প্লেনে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকির মুখে পড়া প্লেনগুলোর মধ্যে ছিল রায়ানএয়ার, উইজ এয়ার, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস ও লটের প্লেন।

পোল্যান্ড, ইতালি, স্পেন, বুলগেরিয়া ও যুক্তরাজ্যে এসব ঘটনা ঘটে।

এদিকে, গ্রিসের সাইরোস দ্বীপের কাছে ইসরায়েলগামী ক্রাউন আইরিস নামের একটি যাত্রীবাহী জাহাজেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। জাহাজটি তখন ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

হুমকির পর নিরাপত্তার জন্য জাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। পরে তল্লাশি চালালে সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

এর আগে, গত সোমবার লন্ডনের লুটন বিমানবন্দর থেকে বুলগেরিয়ার সোফিয়াগামী উইজ এয়ারের একটি প্লেন বোমা হামলার হুমকির মুখে পড়ে।

পরে, প্লেনটি হাঙ্গেরির বুদাপেস্টে অবতরণ করে। এসময় হাঙ্গেরির গ্রিপেন যুদ্ধবিমান সেটিকে পাহারা দিয়ে নিয়ে যায়।

এসব হুমকির পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ইউরোপের কর্তৃপক্ষ।

তবে, ইউরোপের বিভিন্ন দেশের কর্মকর্তারা এর আগে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে সাইবার হামলা, নাশকতা ও অন্যান্য ধরনের ‘হাইব্রিড’ হামলার অভিযোগ তুলেছেন।

তবে, দুই দেশই এসব অভিযোগ অস্বীকার করেছে।

বিমান চলাচলের ঝুঁকি বিশ্লেষক রাইস জোনস বলেন, একই দিনে সাতটি প্লেনে বোমা হামলার হুমকি পাওয়ার ঘটনা অস্বাভাবিক। প্লেন চলাচলে বিঘ্ন করাই এসব হুমকির মূল উদ্দেশ্য বলে মনে করেন তিনি। সূত্র: আল-জাজিরা



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।