কুমিল্লা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
জীবনযাপন

‘আলহামদুলিল্লাহ, কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টসকর্মীরা’

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


‘আলহামদুলিল্লাহ, কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টসকর্মীরা’

‘আলহামদুলিল্লাহ, কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টসকর্মীরা’

এমটিনিউজ ডেস্ক : নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টানা তিন মাস রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে রাশেদ খাঁন লিখেন, ‌‌‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টানা ৩ মাস রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, দীর্ঘ সময় ঘাপটি মেরে থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ প্রস্তুতি নিয়েছে এবং যে কোনো সামাজিক আন্দোলনে গড়ে উঠলেই সেখানে তারা ছোবল দেওয়ার অপচেষ্টা করবে।’

তিনি বলেন, ‘আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ ওসমান হাদির পথ কি অনুসরণ করতে পারবে জামায়াত-এনসিপি? আর যদি সেটি না করতে পারে তাহলে ধরেই নিতে হবে প্রয়োজন অনুযায়ী রাজনৈতিক স্বার্থে তারা শহীদ ওসমান হাদিকে বেচা-বিক্রি করে। প্রকৃতপক্ষে জামায়াত-এনসিপি শহীদ ওসমান হাদির আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে যোজন যোজন দূরে।’

তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে মজুরি বোর্ড। সেখানে সরকার-মালিক ও শ্রমিক পক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কারও একার পক্ষে একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। তারপরও নাহিদ ইসলাম আন্দোলনকে উসকে দিতে শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান করেছেন। তিনি বলেছেন, ‘অতীতে আন্দোলনে আওয়ামী লীগ জামায়াত ভূত দেখতো, এখন বিএনপি আওয়ামী লীগ ভূত দেখছে।’

রাশেদ খাঁন বলেন, এর মধ্য দিয়ে নাহিদ ইসলাম শ্রমিকবেশে আন্দোলনে আওয়ামী দুর্বৃত্তদের অংশগ্রহণকে সমর্থন জুগিয়েছেন। তিনি কি তাহলে আন্দোলনের নামে আওয়ামী দুর্বৃত্তদের সৃষ্ট সেই অরাজকতা, জ্বালাও-পোড়াও, হামলা ও ভাঙচুরের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে?

তিনি বলেন, ‘বেশকিছু দিন আগে আমি বলেছিলাম, দুইটা বিরোধীদলের (বর্তমান বিরোধীদল ও পতিত স্বৈরাচার) অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে। সেই কথা আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। রাজপথে যতবারই আওয়ামী দুর্বৃত্তরা অরাজকতা সৃষ্টি করতে আসবে, সেটা শুধু বিএনপিকেই মোকাবিলা করতে হবে, ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে আর কখনোই পাশে পাওয়া যাবে না। বরং দুঃখজনক হলেও সত্য যে, জামাত-এনসিপি এখন ক্ষমতায় যাওয়ার মোহে পতিত ফ্যাসিস্ট অপশক্তির সাথে তালে তালমিলিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় অসহযোগিতা করতে থাকবে।’

সবশেষে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে কাজে ফিরতে শুরু করেছে গার্মেন্টসকর্মীরা।’



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।