Recommended For You
Ads
চাঁদা চেয়ে না পেয়ে বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা
Ads By NexVibe
বেনজীরকে গ্রেপ্তারের খবরে চিত্রনায়িকা পরীমণি কেন আনন্দিত
থ্রি-পিস পরে বিএনপি নেতার নাচের ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
Ads By NexVibe
‘রাজু আমার বউকে নিয়ে বিয়ে করেছে, প্রতিশোধ হিসেবে আমিও রাজুর বউকে এনে বিয়ে করেছি’
Ads By NexVibe
গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব পেলেন এএম মাহবুব উদ্দিন

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ একটি স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন। তিনি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হলো—কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধান ও কার্যপ্রণালি-বিধি অনুযায়ী সংসদ-নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।
সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৫ বিধি অনুসারে ২৪৪ বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের জন্য আট সদস্যের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন।
কমিটির অন্য সদস্যরা হলেন—গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫), মো. জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), শাহ মো. ওয়ারেশ আলী মামুন (জামালপুর-৫), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. মাহবুবুল আলম (কুড়িগ্রাম-৩), নূরুন্নিসা সিদ্দীকা (মহিলা আসন-৩৭) এবং জি এম নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪)।
এদিকে ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে।
এ ছাড়া ১০ সদস্যের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
নাগরিকদের পিটিশন পর্যালোচনা ও সংশ্লিষ্ট দায়িত্ব পালনের জন্য গঠিত ১০ সদস্যের পিটিশন কমিটির সভাপতিও হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
