কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
আবারও আসছে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প মৃত্যুর আগে সোহেল খানের শেষ ভিডিও বার্তা আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন আবারও আসছে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প মৃত্যুর আগে সোহেল খানের শেষ ভিডিও বার্তা আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
জীবনযাপন

সাবেক প্যানেল মেয়র আহাদ হোসেন গ্রেপ্তার

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


সাবেক প্যানেল মেয়র আহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক প্যানেল মেয়র আহাদ হোসেন গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানী থেকে ভোলা সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. আহাদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা কালবেলাকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র এবং সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ১ নম্বর রোডের ২৮ নম্বর বাসায় থাকতেন।

এদিন গোপন সংবাদে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আহাদ হোসেন মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল পরিচালনার জন্য ওই এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।