কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন : আবু হানিফ শেয়ার করা ছবিতে হাসপাতালের বিছানায় হাতকড়া পরা অবস্থায় নয়ন
জীবনযাপন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


আজ ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন

আজ ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্যারিস্টার জাইমা রহমানের ৩১তম জন্মদিন আজ রোববার (২৫ অক্টোবর) উদযাপিত হচ্ছে। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর জন্ম হয়। তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। আইন পেশার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তিনি দায়িত্ব পালন করছেন।

জাইমার দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং মুক্তিযুদ্ধের বীরউত্তম খেতাবপ্রাপ্ত সেক্টর কমান্ডার ছিলেন। তাঁর দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া, তাঁর নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও সরকারের সাবেক মন্ত্রী ছিলেন।

জাইমা রহমান ঢাকার ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষালাভ করেন। পরে যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ঐতিহ্যবাহী আইনি প্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে ব্যারিস্টারি পেশার জন্য যোগ্যতা অর্জন করেন। তাঁর আইন পেশায় যুক্তরাজ্য ও বাংলাদেশে কাজের অভিজ্ঞতা রয়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন জাইমা। ওই সফরে তিনি যুক্তরাষ্ট্রের কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে গণতন্ত্র, নারী অধিকার ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত আলোচনাতেও তিনি অংশগ্রহণ করেন।

২০২৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে তাঁর দায়িত্ব পালনের খবর প্রকাশিত হয়। সেখানে তিনি সভাপতির নির্বাহী কার্যালয়ের আইনি বিষয়াবলিতে কাজ করছেন।

আইন পেশার পাশাপাশি সামাজিক উন্নয়ন সংস্থা সুরভীর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন জাইমা রহমান। এই সংস্থাটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।