কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করল আ’লীগ নেতাকর্মীরা আবারও আসছে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প মৃত্যুর আগে সোহেল খানের শেষ ভিডিও বার্তা আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা গোপালগঞ্জে চার হিন্দু পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করল আ’লীগ নেতাকর্মীরা আবারও আসছে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প মৃত্যুর আগে সোহেল খানের শেষ ভিডিও বার্তা আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা
জীবনযাপন

একযোগে দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


একযোগে দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি

একযোগে দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি

এমটিনিউজ ডেস্ক : একযোগে দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

বদলির আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।

পাশাপাশি বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।