কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে যে যোগ্যতা বাধ্যতামূলক করল শিক্ষা মন্ত্রণালয় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে যে যোগ্যতা বাধ্যতামূলক করল শিক্ষা মন্ত্রণালয়
জীবনযাপন

আইফোন ডুওর পর্দায় ফাটল ও ত্রুটির অভিযোগ

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


আইফোন ডুওর পর্দায় ফাটল ও ত্রুটির অভিযোগ

আইফোন ডুওর পর্দায় ফাটল ও ত্রুটির অভিযোগ

অ্যাপলের নতুন ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুওর পর্দায় ফাটল ও ত্রুটির অভিযোগ উঠেছে। ফোনটি ব্যবহারের কয়েক ঘণ্টা কিংবা কয়েক দিনের মধ্যেই পর্দায় ফাটল দেখা দেওয়ার কথা জানিয়েছেন কয়েকজন ব্যবহারকারী। একই সঙ্গে ডিসপ্লের মাঝখানে স্পষ্ট ভাঁজের দাগ এবং পর্দায় বিভিন্ন ত্রুটির অভিযোগও পাওয়া গেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ব্লুমবার্গের এক প্রতিবেদনে আইফোন ডুওর প্রাথমিক ব্যবহারকারীদের এসব অভিযোগের কথা উঠে এসেছে। কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ফোন ব্যবহারের সময় বিকট শব্দ হওয়ার পর পর্দায় ফাটল দেখা দেয়। আবার কেউ কেউ ডিসপ্লের বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ করেছেন।

এদিকে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়ার এক প্রতিবেদনে ফোনটির ভাঁজযোগ্য পর্দার মাঝখানে স্পষ্ট দাগ পড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রায় ২ হাজার ডলার দামের এই ফোনে এমন সমস্যা দেখা দেওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

অ্যাপল ব্লুমবার্গকে জানিয়েছে, আইফোন ডুওর অল্পসংখ্যক ফোনের অভ্যন্তরীণ ডিসপ্লেতে সমস্যা হওয়ার বিষয়টি তারা জানে। এ বিষয়ে বিস্তারিত জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছে টেকক্রাঞ্চ। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভাঁজযোগ্য স্মার্টফোনের পর্দার স্থায়িত্ব নিশ্চিত করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য দীর্ঘদিনের চ্যালেঞ্জ। এ ধরনের ফোনে ভাঁজের দাগ, ডিসপ্লের ত্রুটি ও স্থায়িত্ব নিয়ে আগেও অভিযোগ উঠেছে।

অ্যাপল তাদের নতুন ফোনের মাধ্যমে এসব সমস্যা সমাধানে সক্ষম হবে বলে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে বাজারে আসার পরপরই ব্যবহারকারীদের এমন অভিযোগ সেই প্রত্যাশার ওপর প্রশ্ন তৈরি করেছে।

আইফোন ডুওর পর্দার সমস্যা কতটা বিস্তৃত এবং এর সমাধানে অ্যাপল কী পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট নয়। 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।