কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা
জীবনযাপন

আরেক দফা কমানো হয়েছে সোনার দাম

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


আরেক দফা কমানো হয়েছে সোনার দাম

আরেক দফা কমানো হয়েছে সোনার দাম

এমটিনিউজ ডেস্ক : দেশের বাজারে গত রবিবার আরেক দফা সোনার দাম কমানো হয়েছে। এদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং আজ মঙ্গলবারও ওই দামেই বিক্রি হচ্ছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার এ নতুন দর নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এর আগে গত ২৩ অক্টোবর সোনার দাম সমন্বয় করা হয়।

সেদিন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল। এর আগেও দুই দফা কমানো হয় সোনার দাম।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।