কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা কীভাবে হবে ইউপি নির্বাচন, জানাল ইসি বিচ্ছেদ ঠেকাতে শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী ইতি আক্তার
জীবনযাপন

কোনদিকে যাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, সর্বশেষ অবস্থান

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


কোনদিকে যাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, সর্বশেষ অবস্থান

কোনদিকে যাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, সর্বশেষ অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি আগামী বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দুপুরে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক-৭) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। সোমবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ওই সময় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।