কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
আবারও আসছে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প মৃত্যুর আগে সোহেল খানের শেষ ভিডিও বার্তা আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন আবারও আসছে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প মৃত্যুর আগে সোহেল খানের শেষ ভিডিও বার্তা আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা ১৪ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
জীবনযাপন

ভোট গণনা যত বাড়ছে, তত কমছে নেতানিয়াহুর ভোট

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


ভোট গণনা যত বাড়ছে, তত কমছে নেতানিয়াহুর ভোট

ভোট গণনা যত বাড়ছে, তত কমছে নেতানিয়াহুর ভোট

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের প্রাথমিক ভোট গণনা শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। ভোট গণনা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে নেতানিয়াহুর ভোট।

বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল ‘লিকুদ পার্টি’ মোট বৈধ ভোটের ২১.৭ শতাংশ পেয়ে তালিকায় শীর্ষে রয়েছে। তবে পূর্ববর্তী গণনার আপডেটের (২৩.২৪ শতাংশ) তুলনায় তাদের প্রাপ্ত ভোটের হার কিছুটা কমেছে।

অন্যদিকে, গাদি আইজেনকোটের ‘ইয়াশার পার্টি’ ১৫.৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে পূর্ববর্তী গণনার আপডেটের (১৫.৪১ শতাংশ) তুলনায় তাদের প্রাপ্ত ভোটের হার কিছুটা বেড়েছে।

ফিলিস্তিন-ইসরাইলি জয়েন্ট লিস্ট ৯.২২ শতাংশ ভোট পেয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে, যা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের প্রাপ্ত ভোট (৮.২২%) থেকে সামান্য বেশি।

নির্বাচন কমিটি জানিয়েছে, ঘোষিত তথ্যগুলো সম্পূর্ণ প্রাথমিক এবং ভোট গণনা এখনো অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারেরও বেশি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।