কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই
জীবনযাপন

থেঁতলে গেছে লিটন দাসের কনুই

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


থেঁতলে গেছে লিটন দাসের কনুই

থেঁতলে গেছে লিটন দাসের কনুই

স্পোর্টস ডেস্ক : দুর্দশা যেন কাটছেই না উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া চোট থেকে সদ্য সেরে উঠেছেন। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্টে নতুন চোটে পড়লেন এই ডানহাতি ব্যাটার।

শতভাগ ফিট হওয়া না হওয়াসহ নানা শঙ্কা সঙ্গে নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে রাখা হয় লিটনকে। ব্যাট হাতে ৮৮টি বলও খেলেছেন তিনি। ৪ চারে ৩৪ রান এসেছে তার ব্যাট থেকে।

হিপ জয়েন্টের সেই চোট যে এখনো অস্বস্তিতে রেখেছে লিটনকে সেটা বোঝাই গেছে। তবে এর সঙ্গে যোগ হয়েছে নতুন চোট। অন্তত দুবার লিটনের ডান হাতের কনুইয়ে বল লেগেছে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের। এতে করে আঘাতপ্রাপ্ত জায়গা থেঁতলে গেছে।

এ ধরনের চোটে বাইরে থেকে কিছু বোঝা না গেলেও ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে আগের চোটের অস্বস্তির সঙ্গে নতুন চোট মিলিয়ে কিপিং করতে পারছেন না লিটন। তার জায়গায় কিপিং করছেন জাকের আলী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির ফিজিও বায়েজিদ খান জানিয়েছেন, বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আঘাত পেয়ে লিটন দাসের ডান কনুই থেঁতলে গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার বদলি উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করছেন জাকের আলী অনিক।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।