কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা
জীবনযাপন

ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন রশিদ খান

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন রশিদ খান

ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন রশিদ খান। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। বৃহস্পতিবার শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

ম্যাচের নবম ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে ২০০তম উইকেট পূর্ণ করেন রশিদ। ২৮ বছর বয়সী এই তারকা ‘মাত্র ’১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেই এই রেকর্ড গড়েছেন। চার ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট রশিদের আগে থেকেই ছিল। গেল রাতে নতুন উচ্চতায় উঠে গেছেন প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের আদিল রশিদের চেয়ে ২৯ উইকেটে এগিয়ে আছেন তিনি।

এই ফরম্যাটে রশিদের বোলিং গড় ১৩.৯৬। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.১৩। দুইবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও আছে তার। এক ম্যাচে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নেওয়া তার সেরা বোলিং।

রশিদের ব্যক্তিগত অর্জনের দিনটি আফগানিস্তানের জন্য আরও স্মরণীয় হয়ে উঠেছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিংয়ে। তার বিধ্বংসী সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে আফগানিস্তান।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২২১ রান তোলে আফগানরা। ওমরজাই মাত্র ৫০ বলে ১১৬ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১২টি ছক্কা।

জবাবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও দুর্দান্ত সেঞ্চুরি করেন। ৫৬ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৯টি ছক্কা। তবে রাজা একা দলকে জেতাতে পারেননি। ৫ উইকেটে ২০২ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

আফগানিস্তান ম্যাচটি জেতে ১৯ রানে। এর মধ্য দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টানা অষ্টম টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তিও গড়ে তারা।

আন্তর্জাতিক ক্রিকেটে রশিদের অর্জন শুধু টি-টোয়েন্টিতে সীমাবদ্ধ নয়। গত বছরের অক্টোবরে আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে প্রথম আফগান বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন তিনি।

এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন রশিদ। আফগানিস্তানের এই তারকা আবারও প্রমাণ করলেন, সীমিত ওভারের ক্রিকেটে তিনি কেন বিশ্বের অন্যতম সেরা স্পিনার।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।