কুমিল্লা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা রাজধানীতে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে আগুন এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ: যেভাবে দেখবেন তালিকা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবার টানা ৪ দিনের ছুটির সুযোগ একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর : ঢাবি ছাত্রদল নবম শ্রেণিতে ৯৭% নম্বর পাওয়ায় ছেলেকে ৩ কোটির বিএমডব্লিউ উপহার দিলেন বাবা! নারীঘটিত অডিও ও ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন আমির হামজা
জীবনযাপন

স্বর্ণের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


স্বর্ণের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন

স্বর্ণের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি তেলের উচ্চ দাম ও মুদ্রাস্ফীতির উদ্বেগে যুক্তরাষ্ট্রে সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার আশঙ্কা জোরালো হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম এক বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সঙ্গে রুপার দামও ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো প্রতি আউন্স ৫০ ডলারের নিচে নেমেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯১০ দশমিক ৫৩ ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের অক্টোবরের পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম।

এদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দর ২ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯১৯ দশমিক ৬০ ডলারে নেমেছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো স্বর্ণের দাম কমার পথে রয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত দাম কমেছে ৫ দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে, স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪৯ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের নভেম্বরের পর এটিই রুপার সর্বনিম্ন দাম।

জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ মেটালস কৌশলবিদ পিটার গ্রান্ট বলেন, মুদ্রাস্ফীতি নিয়ে চলমান উদ্বেগের কারণে একাধিক কেন্দ্রীয় ব্যাংক কঠোর মুদ্রানীতি অব্যাহত রেখেছে।

চলতি সপ্তাহে বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার অপরিবর্তিত রাখলেও তাদের অবস্থানে দীর্ঘ সময় কঠোর নীতি বজায় রাখার ইঙ্গিত রয়েছে। এতে মূল্যবান ধাতুর দামে চাপ তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক-উভয় প্রতিষ্ঠানই জ্বালানি খরচ বেড়ে যাওয়ার কারণে মুদ্রাস্ফীতির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির হার বেড়েছে। এ সময়ে গ্যাসোলিনসহ বিভিন্ন পণ্যের জন্য ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। এর ফলে ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে বলে অর্থনীতিবিদদের মধ্যে প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

কমার্জব্যাংকের বিশ্লেষকেরা এক নোটে জানিয়েছেন, স্বর্ণের দাম কমার আরেকটি কারণ প্রযুক্তি খাতের শেয়ারের দরপতন। এতে বিনিয়োগকারীদের বাধ্য হয়ে শেয়ার বিক্রি করতে হয়েছে এবং মার্জিন কলের পরিস্থিতি তৈরি হতে পারে।

তবে বিশ্লেষকদের মতে, মূল্যবান ধাতুর দামের এই পতন কিছুটা অতিরঞ্জিত। তারা মনে করছেন, শিগগিরই বাজারে পুনরুদ্ধার দেখা যেতে পারে।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিরিক্ত ব্যয় নিয়ে উদ্বেগের কারণে শুক্রবার লেনদেন শুরুর পর প্রযুক্তিনির্ভর নাসডাক সূচকে বড় ধরনের দরপতনের আশঙ্কা তৈরি হয়।

অন্যদিকে, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো তেলের দাম বাড়ার পথে রয়েছে। জ্বালানির উচ্চ মূল্য দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার প্রত্যাশা বাড়াচ্ছে। এতে স্বর্ণের মতো কোনো সুদ বা আয় দেয় না-এমন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমছে।

এশিয়ার প্রধান বাজারগুলোতেও চলতি সপ্তাহে ভৌত স্বর্ণের চাহিদা কম ছিল। দাম আরও কমতে পারে-এমন আশঙ্কায় ভারতের ক্রেতারা স্বর্ণ কেনা পিছিয়ে দিয়েছেন। একইভাবে বিশ্বের শীর্ষ স্বর্ণ ভোক্তা দেশ চীনেও চাহিদা মন্থর ছিল।

এদিকে, প্লাটিনামের দাম ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৪২৮ দশমিক ৩৫ ডলারে নেমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই ধাতুটির সর্বনিম্ন দাম। প্যালাডিয়ামের দামও ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৯৭৫ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৫ সালের জুনের পর সর্বনিম্ন। এ দুই ধাতুর দামও সাপ্তাহিক ও মাসিক হিসাবে কমার পথে রয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।