কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই? ওসিকে সাবেক ছাত্রলীগ নেতা রনির হুমকি আ.লীগকে নিষিদ্ধ করা নিয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস সালাহউদ্দিন তো শিলং পালাবে, আপনি যাবেন কই? ওসিকে সাবেক ছাত্রলীগ নেতা রনির হুমকি আ.লীগকে নিষিদ্ধ করা নিয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
জীবনযাপন

আজ ১১টায় এইচএসসির ফল প্রকাশ

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


আজ ১১টায় এইচএসসির ফল প্রকাশ

আজ ১১টায় এইচএসসির ফল প্রকাশ

এমটিনিউজ ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করা পৌনে ১৩ লাখ শিক্ষার্থীর ফলাফল পাওয়ার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

এর আগে, চলতি বছর ২ জুলাই দেশজুড়ে ২ হাজার ৬৯৭ কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষাবোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।

গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ।

এ বছর পাসের হার কেমন হতে পারে, জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জানান, এখন সঠিকভাবে এর ধারণা দেওয়া ঠিক হবে না। অপেক্ষা করতে হবে।

যেভাবে ফল জানা যাবে

প্রতিবারের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। বোর্ডগুলোর প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।

প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইএন দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে।

পরীক্ষার্থীরা যেকোনো মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠিয়েও ফলাফল দেখতে পারবেন। এর জন্য HSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের তিন অক্ষরের নাম, স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে। এরপর ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। যেমন- HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে ১ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এর জন্য https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘বোর্ড ড্রপ ডাউন’ থেকে বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। যুক্ত করতে হবে ফোন নম্বর, যাতে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে পুনর্নিরীক্ষণের ফল।

পরীক্ষার্থীরা এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে। দুই পত্র রয়েছে এমন বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্যই আলাদাভাবে আবেদন করতে হবে।

ফি প্রদানের ক্ষেত্রে বিকাশ, নগদ, ডিবিবিএল, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে সম্পন্ন করতে হবে।

অকৃতকার্যদের কী হবে

চলতি বছর যারা উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হবেন, তাদের ফল প্রকাশের ২ মাসের মধ্যেই আবার পরীক্ষায় বসার সুযোগ রয়েছে বলে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য ফল প্রকাশের পর জানানো হবে। সেখানেই পরীক্ষার্থীরা জানতে পারবেন কীভাবে সেটি করতে পারবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।