কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার যে সুখবর পোশাকশ্রমিকদের জন্য, আজ মালিকপক্ষ… আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা যেসব পরিবর্তন আসছে স্কুল ও কলেজের এমপিও নীতিমালায় ভরিতে প্রায় ৩২ হাজার রুপি কমল স্বর্ণের দাম ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার এবার নতুন এক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান কী কী কাগজপত্র লাগবে এনআইডি সংশোধনে লাগবে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার যে সুখবর পোশাকশ্রমিকদের জন্য, আজ মালিকপক্ষ… আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা যেসব পরিবর্তন আসছে স্কুল ও কলেজের এমপিও নীতিমালায় ভরিতে প্রায় ৩২ হাজার রুপি কমল স্বর্ণের দাম ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার এবার নতুন এক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান কী কী কাগজপত্র লাগবে এনআইডি সংশোধনে লাগবে
জীবনযাপন

এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে

এমটিনিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। এবার মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে আগের নম্বরের পরিবর্তে নতুন নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে পরীক্ষার্থীদের।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফল জানতে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। আগের বছরগুলোতে ফল জানতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠানোর নিয়ম ছিল।

এসএমএসে ফল জানতে প্রথমে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে তাঁকে লিখতে হবে: HSC DHA 123456 2026। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া অনলাইনে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের কার্যালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না।

আজ সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।